News Flash

  • Home
  • দেশ
  • বাংলো খালি করার জন্য মহুয়া মৈত্রকে নির্দেশ দিতে বলল সংসদের আবাসন কমিটি
Image

বাংলো খালি করার জন্য মহুয়া মৈত্রকে নির্দেশ দিতে বলল সংসদের আবাসন কমিটি

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি. স.) : ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগের ভিত্তিতে সাংসদ পদ খারিজের পর এবার সরকারি বাংলো খালি করার নোটিশ পাঠানো হচ্ছে মহুয়া মৈত্রকে। এবার দিল্লিতে সাংসদের বাংলো খালি করার জন্য মহুয়া মৈত্রকে নির্দেশ দিতে বলল সংসদের আবাসন কমিটি। এই মর্মে কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি পাঠাল তারা। যদিও মহুয়া এই সংক্রান্ত কোনও চিঠি এখনও পাননি বলে তৃণমূল সূত্রে খবর। প্রসঙ্গত, ২০১৯ সালে কৃষ্ণনগর থেকে তৃণমূলের টিকিটে জয়ের পরই সাংসদ হিসেবে এই বাংলোতে থাকার সুযোগ পান মহুয়া।

শুক্রবার (৮ ডিসেম্বর), লোকসভায় মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট গ্রহণ করা হয়। সেই রিপোর্টে মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছিল। ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে উপহার ও নগদ গ্রহণ করে, সংসদে তাঁর স্বার্থ রক্ষাকারী প্রশ্ন করতেন মহুয়া, এমনই অভিযোগ রয়েছে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে। এবিষয়ে এথিক্স কমিটি জানিয়েছিল, অননুমোদিত ব্যক্তিদের সঙ্গে তাঁর লোকসভা ওয়েবসাইটের লগইন ডিটেইলস ভাগ করে লোকসভার অবমাননা করেছেন এবং অনৈতিক আচরণ করেছেন মহুয়া মৈত্র। এই ধরনের কাজে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এরপর, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের প্রস্তাব তোলেন। ধ্বনিভোটে তা সভায় গৃহীত হয়। এর কয়েক ঘণ্টা পরই, লোকসভা সচিবালয় এক বিজ্ঞপ্তি জারি করে তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভা থেকে বহিষ্কারের ঘোষণা করে। লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর, মহুয়া মৈত্র এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর সাংসদ পদ খারিজের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করেছেন তিনি। তার মধ্যেই সংসদের হাউজিং কমিটি, তৃণমূল নেত্রীকে তাঁর সরকারি বাংলো খালি করার নির্দেশ দিতে বলে আবাসন ও নগর বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রককে একটি চিঠি দিয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে, মোদী পদবি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল গুজরাটের এক আদালত। দুই বছরের কারাদণ্ড হওয়ার দেরে সাংসদ পদ খুইয়েছিলেন রাহুল। তাঁকেও অতি দ্রুত বাংলো খালি করার নোটিশ পাঠিয়েছিল সংসদের হাউজিং কমিটি।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top