ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর।। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পূর্বতন ঘোষণা অনুযায়ী চেয়ারম্যান হিসেবে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী এবং সেক্রেটারি হিসেবে সুকান্ত ঘোষ দায়িত্ব পেয়ে যথারীতি কাজে আত্মনিয়োগ করলেও আজ দপ্তর থেকে এক নোটিফিকেশনে আরও ১৮ জনকে পর্ষদ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পদাধিকার বলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব এবং অধিকর্তা কে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। ব্যক্তি বিশেষ স্বপন সাহাকে জয়েন্ট সেক্রেটারি এবং তপন ভট্টাচার্যকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে। এছাড়া, সদস্য হিসেবে সঞ্জয় পাল, রতন সাহা, ডা. জ্যোতিশ্বর সেন, বিমান দেব, শ্রীমতি লক্ষীতা রিয়াং, শ্রীমতি শ্যামলিকা রায়, দীপায়ন চৌধুরী, আকাশ দে, রাহুল ভট্টাচার্য, বেনীমাধব দেবনাথ, রূপক সাহা, বিপ্লব দাস, বিশ্বজিৎ পাল ও দিবাকর ভট্টাচার্য কে পর্ষদ কমিটিতে সংযোজন করা হয়েছে।

স্পোর্টস কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত
Tags:

















