News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় নারাউড়াস্হিত প্রভু জগদ্বন্ধু আশ্রমে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে বস্ত্রদান অনুষ্ঠিত 
Image

বিশালগড় নারাউড়াস্হিত প্রভু জগদ্বন্ধু আশ্রমে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে বস্ত্রদান অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১২ নভেম্বর : বিশালগড়,নারাউড়াস্হিত প্রভু জগদ্বন্ধু আশ্রমে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে আজ দুঃস্থ নারীপুরুষদের মধ্যে  শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচকের ভাষণে মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি  ব্রহ্মচারী মহারাজ বলেন, আর্ত জনের পাশে দাঁড়ানোর মধ্যে একটি তৃপ্তি রয়েছে। ১৯৮২ ইং সাল থেকে কলকাতা মহানাম অঙ্গনে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে নর-নারীদের মধ্যে। পরিবারের সদস্যদের পাশাপাশি সমাজে অন্যান্য অংশের মানুষের জন্য সাহায্য করার এর চেয়ে বড়ো ধর্ম আর কি হতে পারে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলকাতা থেকে আগত মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সম্পাদক শ্রীমৎ বন্ধুগৌরব ব্রহ্মচারীজী বলেন, প্রভু জগদ্বন্ধুসুন্দরের মূল দর্শণ হল মানবপ্রেম। 

তিনি হরিনামের মধ্যে দিয়ে সকলকে আপন করে নিয়েছেন। তিনি অদূর ভবিষ্যতে বিশালগড়,প্রভু জগদ্বন্ধু আশ্রমে দাতব্য চিকিৎসালয় সহ অন্যান্য সেবামূলক কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানান।

তাছাড়া বক্তব্য রাখেন আগরতলা মহানাম অঙ্গনের মঠাধ্যক্ষ শ্রীমৎ সমাধিবন্ধু ব্রহ্মচারী, নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ আগরতলা-র সম্পাদক সুদীপ কুমার রায়,চিকিৎসক তপন দেবনাথ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন আয়োজক নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ ,বিশালগড় শাখার সম্পাদক মিঠুন রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সহ.সভাপতি অঞ্জন ভৌমিক। ঐদিন চল্লিশ জন নর-নারীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।সন্ধ্যা শ্রীমদ্ভাগবত পাঠে অংশগ্রহণ করেন কলকাতা থেকে আগত মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসকবন্ধু ব্রহ্মচারী মহারাজ।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top