News Flash

  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, অসমকে শক্তিকেন্দ্রে রূপান্তরিত করার আর্জি
Image

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, অসমকে শক্তিকেন্দ্রে রূপান্তরিত করার আর্জি

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দফতরের মন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে সাক্ষাৎ করে অসমকে শক্তিকেন্দ্রে রূপান্তরিত করার আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ মঙ্গলবার সংসদ ভবনে হরদীপ সিং পুরির দফতরে গিয়ে উচ্চস্তরীয় আলোচনা করেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। আলোচনাকালে অসমের সবুজ অর্থনীতির উপকারিতা এবং কৌশলগত বিনিয়োগের অন্বেষণের ওপর দৃষ্টি আকর্ষণ করে রাজ্যকে একটি প্রধান শক্তিকেন্দ্র হিসেবে গড়তে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি অসমকে একটি প্রধান শক্তিহাব হিসেবে গড়তে প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এ খবর জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী ড. শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্রীকায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে পর্যায়ক্রমে অসমের উন্নয়ন প্রসঙ্গে নানা বিষয়ে আলোচনা করতে বৈঠক করেছেন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top