News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত
Image

জনজাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর : জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে দুদিন ব্যাপী উপজাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রজ্ঞা ভবনে আজ। দপ্তরের মন্ত্রী সরকারি আবাসনের কর্মীদের নিয়ে এদিন আলোচনা করেন।
বৈঠক শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দুদিনের পর্যালোচনা মূলক বৈঠকে জনজাতিদের উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের জেলা অফিসার এবং মহকুমা অফিসার। বিভিন্ন এন.জি.ও সংস্থাকে নিয়ে আলোচনা হয়। আগামী দিন জনজাতি হোস্টেল গুলিতে ছাত্র-ছাত্রীদের রেখে কিভাবে আরো গুণগত শিক্ষা দিয়ে উচ্চ শিক্ষা প্রদান করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।
 এর পাশাপাশি হোস্টেলগুলির পরিকাঠামো কিভাবে আরো বেশি উন্নত করা যায় সেদিকেও গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। মন্ত্রী আরো জানান, ট্রাইবেল ওয়েলফেয়ার মিশন থেকে জনজাতিদের উন্নতির জন্য ৩০ কোটি টাকা দেওয়া হয়েছে। সেই টাকা কিভাবে কাজে লাগিয়ে জনজাতিদের উন্নয়ন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান মন্ত্রী।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top