দুর্গাপুর, ১২ ডিসেম্বর (হি. স.) : বাড়ি ফেরার পথে বেপরওয়া লরির ধাক্কায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। সোমবার রাত্রে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, পানাগড় -মোরগ্রাম রাজ্যসড়কের ওপর কাঁকসার তিন নম্বর কলোনি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুই বাইক আরোহীর নাম সুশান্ত দাস বৈরাগ্য (৫৬) ও সুশান্ত গড়াই (৫৪)। তাঁদের বাড়ি বুদবুদের কোটা গ্রামে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পানাগড় – মোরগ্রাম রাজ্য সড়কে দিয়ে বাড়ি ফিরছিল। একটি বাইকে করে দু’জন মিলে আসছিলেন। ওইসময় বিপরীতমুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর অবস্থায় ওই দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। পুলিশ ঘাতক লরিটি আটক করেছে।



















