News Flash

Image

করিমগঞ্জের নিলামবাজারে ১০ হাজার ইয়াবা সমেত গ্রেফতার দুই

করিমগঞ্জ (অসম), ১১ ডিসেম্বর (হি.স.) : মাদকের বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশের একের পর এক অভিযান অব্যাহত। এবার আরও একবার সাফল্য পেয়েছে করিমগঞ্জের নিলামবাজার থানার পুলিশ। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই মাদক পাচারকারীকে। বাজেয়াপ্ত করা হয়েছে মাদক ট্যাবলেট পাচারে ব্যবহৃত অল্টো কার।

পুলিশের হাতে ধৃত দুই পাচারকারীকে যথাক্রমে করিমগঞ্জ জেলার অন্তর্গত রাতাবাড়ির কচুখাউড়ির বাসিন্দা সিয়াব উদ্দিন এবং কাছাড় জেলার আমড়াঘাট এলাকার আব্দুল মান্নান বলে পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার বিশাল পুলিশ বাহিনী নিয়ে রবিবার গভীর রাতে লালপুল এলাকায় একটি অল্টো গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে উদ্ধার করেন ১০ হাজার ইয়াবা ট্যাবলেট। এর পর গাড়ি সহ দুই যুবককে আটক করে নিয়ে আসা হয় থানায়।

আজ সোমবার নিলামবাজার থানায় মাদক আইনে মামলা রুজু করে পুলিশ। এর পর পুলিশের হাতে ধৃত দুই পাচারকারীকে গ্রেফতার করে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে পাঠানো হয় জেল হাজতে।

Releated Posts

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026

অসমের আরও চারটি পণ্যের জিআই স্বীকৃতি, ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির স্বীকৃতিতে নতুন মাইলফলক

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): অসমের ঐতিহ্যবাহী ও স্বকীয় পণ্যের তালিকায় যুক্ত হল আরও চারটি ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি।…

ByByNews Desk Jun 15, 2026

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top