News Flash

Image

নওয়াদায় গ্রেফতার কুখ্যাত সাইবার অপরাধী

নওয়াদা, ১১ ডিসেম্বর (হি.স.) : বিহারের নওয়াদা পুলিশের সাইবার দল গ্রেফতার করেছে পাটনা জেলার ফুলওয়ারি শরীফ থানার বাসিন্দা কুখ্যাত সাইবার অপরাধী আদিল সাহেবকে। ধৃত আদিল চাকরি দেওয়ার নামে নিরীহ যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছিল। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যেখানে প্রতারণার অনেক প্রমাণও পাওয়া গেছে।

নওয়াদা সাইবার থানায় অ্যাকাউন্ট থেকে ৪ লাখ ৯৭ হাজার ৬৯১ টাকা তুলে নেওয়ার অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি । এরপর ইন্সপেক্টর সুজিত কুমারের নেতৃত্বে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছিলেন নওয়াদা এসপি অমরীশ রাহুল। সাইবার থানা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ অভিযান চালিয়ে আদিল সাহেবকে গ্রেফতার করে, যিনি ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে প্রতারণা করেছিলেন। চাকরির দেওয়ার নামে প্রতারণার অভিযোগে পাটনা জেলার ফুলওয়ারি থেকে শরীফ থানার খাগৌলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে ধৃত আদিল প্রতারণার কথা স্বীকার করেছেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top