News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি বিধায়কদের সঙ্গে প্রবল ধস্তাধস্তি পুলিশের, রণক্ষেত্র শিলিগুড়ি
Image

বিজেপি বিধায়কদের সঙ্গে প্রবল ধস্তাধস্তি পুলিশের, রণক্ষেত্র শিলিগুড়ি

শিলিগুড়ি, ১১ ডিসেম্বর (হি.স.): শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির আগেই সোমবার বিজেপি বিধায়কদের ধরনাকে কেন্দ্রকে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। রীতিমতো জল কামান, কাঁদানে গ্যাস নিয়ে হাজির হয় পুলিশ। বিকেলে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। বিধায়কদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়।

মুখ্যমন্ত্রীর সভার জেরে মাঠ নষ্ট হচ্ছে, এমনই অভিযোগ তুলে ধরনায় বসেছিলেন বিজেপি বিধায়কেরা। বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে এদিন ধরনা শুরু হয়। পরে একে একে ধরনাস্থলে পৌঁছোন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও, কুনা ভাঙরা, চিন্ময় দে, কৌশিক রায়। কিছুক্ষণের মধ্যে ধরনা তুলে দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। এর পরই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।

মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঞ্ঘা স্টেডিয়ামে সভা রয়েছ মুখ্যমন্ত্রীর। অভিযোগ, ওই মাঠে শীতের সরসুমের ফুটবল লিগের খেলা চলছিল। সেই খেলা বন্ধ করে দিয়ে একাধিক গর্ত খুঁড়ে মমতার সভার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। এটাই শিলিগুড়ির সবথেকে বড় মাঠ। তাই এই মাঠ ব্যবহার করা নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি।

বিজেপি এবং আমজনতার একাংশের বক্তব্য, যে দল ‘খেলা হবে’ বলে স্লোগান দেয়, সেই দল কেন বিকল্প মাঠের ব্যবস্থা না করে খেলার মাঠ নষ্ট করছে। এই দাবিতেই ধরনা চলছিল সোমবার বিকেল থেকে।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top