News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের কসারা স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ি, ২০টি এক্সপ্রেস ট্রেনের গতিপথ বদল
Image

মহারাষ্ট্রের কসারা স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ি, ২০টি এক্সপ্রেস ট্রেনের গতিপথ বদল

মুম্বই, ১১ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রের কসারা স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। রবিবার রাতে মালগাড়ির দু’টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে অন্তত ২০টি এক্সপ্রেস ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। চারটি ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করেছেন রেল কর্তৃপক্ষ।

মধ্যরেলের তরফে জানানো হয়েছে, রবিবার রাতে কসারা স্টেশনের অদূরে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে কসারা থেকে ইগতপুরী ডাউন এবং মিডল লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। যে ২০টি ট্রেনের গতিপথ বদলাতে হয়েছে, তার মধ্যে রয়েছে হাওড়ার ট্রেনও। রেল জানিয়েছে, মুম্বই নান্দেদ এক্সপ্রেস, গোন্দিয়া এক্সপ্রেস, ফিরোজ়পুর পঞ্জাব মেল এক্সপ্রেস, নাগপুর দুরন্ত এক্সপ্রেস, অমরাবতী এক্সপ্রেস, মুম্বই-হাওড়া এক্সপ্রেস (নাগপুর দিয়ে), সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, মুম্বই-হাওড়া মেল এক্সপ্রেস (গয়া দিয়ে), মুম্বই-শালিমার এক্সপ্রেস, বারাণসী এক্সপ্রেস, পাটলীপুত্র এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, চারটি গোরখপুর এক্সপ্রেস, হরিদ্বার এক্সপ্রেস, বারাণসী এক্সপ্রেস এবং হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেসের গতিপথ পরিবর্তিত হয়েছে। ঘুরপথে গন্তব্যে পৌঁছবে এই ট্রেনগুলি। ফলে পৌঁছতে সময় বেশি লাগতে পারে।

এ ছাড়া, চারটি ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করতে হয়েছে। সেগুলি হল— ১২২৬২ হাওড়া-দুরন্ত এক্সপ্রেস, ১১৪০১ আদিলাবাদ-নন্দীগ্রাম এক্সপ্রেস, প্রতাপগড় এক্সপ্রেস এবং মনমাড়-মুম্বই পঞ্চবটী এক্সপ্রেস। এই ট্রেনগুলি কসারায় দুর্ঘটনার কারণে আটকে পড়ে। যদিও পরে রেলের তরফে জানানো হয়, মিড্‌ল লাইনের কাজ সম্পূর্ণ হওয়ায় সেখান দিয়ে আবার পরিষেবা স্বাভাবিক করা গিয়েছে। আদিলাবাদ-নন্দীগ্রাম এক্সপ্রেস রাত সাড়ে ১০টা নাগাদ সেখান থেকে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top