News Flash

  • Home
  • দিনের খবর
  • আধ্যাত্মিক গুরু দালাই লামাকে সিকিমে স্বাগত জানান মুখ্যমন্ত্রী
Image

আধ্যাত্মিক গুরু দালাই লামাকে সিকিমে স্বাগত জানান মুখ্যমন্ত্রী

গ্যাংটক, ১১ ডিসেম্বর (হি.স.) : আধ্যাত্মিক গুরু দালাই লামাকে সিকিমে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। চার দিনের সফরে সোমবার সকালে সিকিম পৌঁছেছেন তিব্বতি ধর্ম গুরু ১৪তম দালাই লামা। তিনি সিকিমে পৌঁছোলে তাঁকে স্বাগত জানান, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, মন্ত্রিসভার মন্ত্রীরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দর (পশ্চিমবঙ্গ) থেকে লামার হেলিকপ্টারটি রাজধানী গ্যাংটকের লিবিং-এ ভারতীয় সেনাবাহিনীর হেলিপ্যাডে অবতরণ করে। হেলিপ্যাড থেকে রাজধানীর একটি স্থানীয় হোটেলের উদ্দেশ্যে রওনা হন তিনি। সিকিমের এই হোটেলেই তিনি থাকবেন। হেলিপ্যাডের কাছে ভিসি গাঞ্জু লামা গেট থেকে ন্যাশনাল হাইওয়ে ১০-এর দুপাশে সারিবদ্ধভাবে বিপুল সংখ্যক ভক্ত দলাই লামাকে স্বাগত জানাতে দাঁড়িয়েছিলেন। ভক্তরা দালাই লামাকে প্রণাম জানিয়ে স্বাগত জানান। দালাই লামাও তাঁর গাড়ি থেকে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন। সিকিমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য এদিন হোটেলে দালাই লামার সঙ্গে দেখা করেন। দালাই লামা ১২ ডিসেম্বর রাজধানী গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে একটি ধর্মীয় উপদেশ অনুষ্ঠানে যোগ দেবেন। তারপর তিনি ১৪ ডিসেম্বর সিকিম থেকে ফিরে আসবেন।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top