News Flash

  • Home
  • দিনের খবর
  • অটো-বাইকে ধাক্কা বাসের, দুর্ঘটনা লেক মলের কাছে
Image

অটো-বাইকে ধাক্কা বাসের, দুর্ঘটনা লেক মলের কাছে

কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.) : সোমবার রাসবিহারী অ্যাভিনিউতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ২টি বাইক ও একটি অটোয় ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। তবে দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তায় এর জেরে তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১এ রুটের একটি বাস লেক মার্কেটের পাশ দিয়ে দেশপ্রিয় পার্কের দিকে যাচ্ছিল। বাসের সামনে আচমকা একটি অটো চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো ও পর পর দুটি বাইকে ধাক্কা দেয়। এর পরই বাসটি ঘুরে রাস্তার একদিক থেকে আর একদিকে চলে আসে।

এই দুর্ঘটনার জেরে গোটা রাসবিহারী অ্যাভিনিউ থেকে কসবা পর্যন্ত দীর্ঘ রাস্তায় যানজট তৈরি হয়। প্রচুর গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। ব্যস্ত রাস্তাকে দ্রুত সচল করতে ট্রাফিক পুলিশ উঠেপড়ে লাগলেও যানজট সামলাতে অনেকটা সময় লাগে।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top