News Flash

  • Home
  • দিনের খবর
  • কালীপ্রতিমার সোনার জিভ চুরির দায়ে অভিযুক্তর ১৪ দিনের জেল হেফাজত
Image

কালীপ্রতিমার সোনার জিভ চুরির দায়ে অভিযুক্তর ১৪ দিনের জেল হেফাজত

পূর্ব মেদিনীপুর, ১১ ডিসেম্বর (হি.স.): মন্দির চত্বর ফাঁকা। পুরোহিতও নেই মন্দিরে। এই সুযোগে প্রণামের অছিলায় মন্দিরে ঢুকে কালীপ্রতিমার সোনার জিভ চুরি। মানসিক ভারসাম্যহীন সেজে আত্মগোপনের চেষ্টাও ব্যর্থ। গণপিটুনির পর শ্রীঘরে যুবক। কাঁথির সিদ্ধেশ্বরী কালীমন্দিরের রবিবার রাতের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সোমবার অভিযুক্তকে কাঁথি আদালতে তোলা হয়। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

শীতের রাত। ঘড়ির কাঁটায় তখন রবিবার রাত সাড়ে ৮টা হবে। পুরোহিত শতদল চক্রবর্তী নলকূপে পা ধুতে যান। সেই সময় এক ব্যক্তি প্রায় চারশো বছরের প্রাচীন কাঁথির সিদ্ধেশ্বরী মন্দিরে প্রণাম করতে ঢোকে। প্রণামের অছিলায় কালীপ্রতিমার সোনার জিভ ছিনিয়ে নেয়। দৌড় দেয়। পুরোহিতের চিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা ছুটে আসেন।

কাঁথি শহরের ধনদিঘিতে ভাড়া থাকে এই ছিনতাইবাজ। সকলে যখন চোর খুঁজতে ব্যস্ত, তখন ওই ব্যক্তি প্যান্ট খুলে গায়ে কম্বল চাপা দিয়ে মন্দিরের কাছে ঘোরাফেরা করতে থাকে। তাকে দেখে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। ঘিরে ধরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। জেরার মুখে অসংলগ্ন উত্তর দিতে শুরু হয়। তাতে সন্দেহ আরও প্রকট হয়। অবশেষে চুরির কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। তার পরই স্থানীয়রা তাকে গণধোলাই দেয়। তার কাছ থেকে উদ্ধার হয় কালীপ্রতিমার সোনার জিভ।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top