News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌২৩ মহিলা টি-‌২০ : হরিয়ানায় হার দিয়ে খারাপ সূচনা ত্রিপুরার
Image

অনূর্ধ্ব-‌২৩ মহিলা টি-‌২০ : হরিয়ানায় হার দিয়ে খারাপ সূচনা ত্রিপুরার

ত্রিপুরা-‌৬৫

হরিয়ানা-‌৬৮/‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। পরাজয় দিয়ে আসর শুরু করলো ত্রিপুরা। হারলো ৮ উইকেটে। হরিয়ানার বিরুদ্ধে। অনূর্ধ্ব-‌২৩ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। পশ্চিমবঙ্গের সল্ট লেকের ২২ ইয়ার্ড মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ৬৫ রানের জবাবে হরিয়ানা ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরু থেকেই মুখথুবড়ে পড়ে যান ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। ১৯.‌২ ওভার ব্যাট করে সর্বসাকুল্যে মাত্র ৬৫ রান করতে পারে ত্রিপুরা। রাজ্যদলের পক্ষে পূজা দাস ২১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং প্রীয়া সূত্রধর ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১০ রান। হরিয়ানার পক্ষে রিতু দেবী ১৭ রান দিয়ে, জ্ঞানভারতী জাংরা ১৮ রান দিয়ে এবং ত্রিবেণী বশিষ্ঠ ১৮ রান দিয়ে ৩ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে হরিয়ানা ১১.‌৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ত্রিশানা ওখান ১৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০ রানে এবং দিয়া যাদব ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে তানিশ্কা শর্মা ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। ত্রিপুরার পক্ষে অম্বেষা দাস এবং মৌমিতা দেব ১ টি করে উইকেট পেয়েছেন। সোমবার আসরে ত্রিপুরার দ্বিতীয় প্রতিপক্ষ শক্তিশালী মুম্বাই।‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top