News Flash

  • Home
  • দিনের খবর
  • বিকশিত ভারত যাত্রা প্রকল্পে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর মুখোমুখি জেলার কৃষকরা
Image

বিকশিত ভারত যাত্রা প্রকল্পে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর মুখোমুখি জেলার কৃষকরা

বাঁকুড়া, ৯ ডিসেম্বর (হি. স.) : কৃষি ক্ষেত্রে উন্নতির লক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত যাত্রা নামে এক বিশেষ প্রকল্পের উদ্যোগ গ্ৰহন করেছেন। শনিবার সেই বিকশিত যাত্রার ২৫ তম দিন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের কৃষকদের বিভিন্ন রকম সুযোগ-সুবিধা প্রদান ও তাদেরকে কৃষি ক্ষেত্রে উজ্জীবিত করা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যসহ পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় জেলায় এই কর্মসূচি পালন করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার ছাড়াও শালতোড়া ও ছাতনার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি এবং সত্যনারায়ন মুখোপাধ্যায়ের উপস্থিতিতে গঙ্গাজলঘাটি ব্লকের বন-আশুড়িয়াতে বিকশিত ভারত যাত্রার ২৫ তম দিনে কৃষকদের সাথে ভার্চুয়ালি মুখোমুখি হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই শিবিরে উপস্থিত কৃষকদের কেন্দ্রীয় সরকার কর্তৃক সুযোগ-সুবিধার বিষয় গুলি তুলে ধরে কৃষকদের উজ্জীবিত করলেন। বৈদ্যুতিন মাধমে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এক ঝলকের জন্য কাছে পেয়ে এবং কথা বলতে পেরে বেজায় খুশি প্রান্তিক কৃষকেরা।কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রধানমন্ত্রী দেশের যুবা, নারী, গরীব ও কৃষক এই ৪ টি জাতিকে বেছে নিয়েছেন। এদিন কৃষকদের মুখোমুখি হলেন তিনি। কেন্দ্রীয় সরকার কর্তৃক কৃষকদের যে সকল প্রকল্পের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে তা পেয়ে কৃষকেরা কতটা লাভবান হচ্ছে এবং এই প্রকল্পে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দিতে এবং তা ঘরে ঘরে ছড়িয়ে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী । সব মিলিয়ে কৃষকরা উজ্জীবিত হবে এটাই প্রধানমন্ত্রীর আশা’।

Releated Posts

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

গুজরাটে বড় প্রশাসনিক রদবদল, বদলি ৭২ আইএএস আধিকারিক

গান্ধীনগর, ১৩ মে (আইএএনএস): গুজরাট সরকার বুধবার রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটিয়ে ৭২ জন আইএএস আধিকারিককে বদলি ও…

ByByTaniya Chakraborty May 13, 2026

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top