News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আকাশে এখনও মেঘ সরেনি, মঙ্গলবার থেকে পারদ নামবে বলে অনুমান
Image

আকাশে এখনও মেঘ সরেনি, মঙ্গলবার থেকে পারদ নামবে বলে অনুমান

আগরতলা, ৯ ডিসেম্বর : আকাশে মেঘ এখনও সরেনি। তাই শীতের পরশের অনুভূতির জন্য অল্প কিছু সময় অপেক্ষা করতেই হবে। শীতল হাওয়া বইছে ঠিকই, কিন্তু ঠান্ডা ঝাঁকিয়ে বসতে আরো কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে। আবহাওয়া দফতর অবশ্য মনে করছে, মেঘ পুরোপুরি সরে গেলে আগামী মঙ্গলবার থেকে পারদ নামতে শুরু করবে। ফলে, ত্রিপুরাবাসী আগামী সপ্তাহে শীতের আমেজ কিছুটা অনুভব করতে পারবেন বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, মিগজাউমের প্রভাব অন্ধ্রপ্রদেশের তুলনায় তামিলনাড়ুতেই বেশি পড়েছে। জলমগ্ন শহরের বহু এলাকা। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বিপযর্স্ত হয়ে পড়েছে তামিলনাড়ু। চেন্নাই ছাড়াও তামিলনাড়ুর অন্যত্র প্রবল বৃষ্টিতে বিপযর্স্ত। ইতিমধ্যে চেন্নাইয়ে আট জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন এলাকার বাড়ির ভিতরেও জল ঢুকে গিয়েছিল। ওই ঘূর্নিঝড়ের প্রভাব ত্রিপুরাতেও পড়েছে।

আবহাওয়া দফতর থেকে জানিয়েছেন, আকাশ পুরোপুরি পরিষ্কার হয়নি। আগামীকালও আকাশ মেঘলা থাকবে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। আগামী মঙ্গলবার থেকে পারদ নামবে বলে জানান তিনি।

আবহাওয়া দফতরের অনুমান, আগামী মঙ্গলবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে। তেমনি সর্বনিম্ম তাপমাত্রা চলতি মাসে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে। জানুয়ারি মাসেও মাঝামাঝি পর্যন্ত সর্বনিম্ম তাপমাত্রা ১২ ডিগ্রি পর্যন্ত নামবে বলে অনুমান করা হচ্ছে। ফলে, ঝাঁকিয়ে শীত পড়বে এখনও পর্যন্ত পূর্বাভাসে অনুমান করা যাচ্ছে না। তবে, শীতের আমেজ ভালোই উপভোগ করবেন রাজ্যবাসী, তা অস্বীকার করার সুযোগ নেই।

Releated Posts

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top