News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার রেলওয়ে ওভার ব্রিজ ও আন্ডার ব্রিজ নিয়ে রাজ্য সভায় সরব বিপ্লব, জবাব রেলমন্ত্রীর 
Image

ত্রিপুরার রেলওয়ে ওভার ব্রিজ ও আন্ডার ব্রিজ নিয়ে রাজ্য সভায় সরব বিপ্লব, জবাব রেলমন্ত্রীর 

নয়াদিল্লী, ৮ ডিসেম্বর: ত্রিপুরায় রেলওয়ে ওভার ব্রিজ ও আন্ডার ব্রিজ নির্মাণ নিয়ে রাজ্যসভায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। এ-বিষয়ে ত্রিপুরা সহ সারা দেশে রেলের কাজকর্মের অগ্রগতি ও আগামীর কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, গত সাড়ে নয় বছর ধরে ত্রিপুরায় রেলওয়ে নির্মাণে ঐতিহাসিক কাজ হয়েছে। কারণ, ২০০৪- ২০১৪ সাল পর্যন্ত সারা দেশে মাত্র ৪১৪৮টি রেলওয়ে ওভার ব্রিজ ও আন্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছিল। কিন্তু গত সাড়ে নয় বছরে দেশে ১০,৮৬৭টি রেলওয়ে ওভার ব্রিজ ও আন্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে। যা গত ১০ বছরের তুলনায় আড়াই গুন। এই রেলওয়ে ওভার ব্রিজ ও আন্ডার ব্রিজ নির্মাণকাজে অতিরিক্ত অনুমোদন মিলেছে।

এদিন তিনি সাংসদ বিপ্লব কুমার দেবকে ত্রিপুরার বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top