News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ১১ ডিসেম্বর রাজ্যভিত্তিক ভারতীয় ভাষা দিবস
Image

আগামী ১১ ডিসেম্বর রাজ্যভিত্তিক ভারতীয় ভাষা দিবস

আগরতলা,৮ ডিসেম্বর : রাজ্যভিত্তিক ভারতীয় ভাষা দিবস উদযাপন অনুষ্ঠান আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এবারের ভারতীয় ভাষা দিবসের মূল ভাবনা হচ্ছে ‘ভাষা অনেক, ভাব এক’। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। 

তিনি জানান, ভারত সরকারের শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট ও এন্ট্রাপ্রেনোরশিপ মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী এবছর থেকে প্রতিবছর ১১ ডিসেম্বর ভারতীয় ভাষা দিবস হিসেবে উদযাপন করা হবে। বহু ভাষাবাদ হল ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মূল ভিত্তি। মূলত একে অপরের ভাষা সম্পর্কে জানা এবং তরুণদের মধ্যে এই বিষয়ে উৎসাহিত করার উদ্দেশ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে বিশেষ সচিব জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব জানান, বিখ্যাত তামিল কবি সুব্রামনিয়াম ভারতীর জন্মদিবসকে কেন্দ্র করে প্রতিবছর ১১ ডিসেম্বর ভারতীয় ভাষা দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাধীনতা সংগ্রামীর পাশাপাশি সুব্রহ্মণিয়াম ভারতী তামিল কবিতার একজন অগ্রণী কবি ছিলেন। ভারতীয় ভাষা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে গত ২৮ সেপ্টেম্বর থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন কর্মসূচি আয়োজিত হচ্ছে এবং আগামী ১১ ডিসেম্বর ভারতীয় ভাষা দিবস উদযাপনের মাধ্যমে এর সমাপ্তি হবে। 

তিনি জানান, দেশের অন্যান্য অংশের সাথে রাজ্যেও বিদ্যালয়, জেলা এবং রাজ্যস্তরীয় বিভিন্ন কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতা, ভারতীয় ভাষা দিবসের উপর টক শো, পুস্তিকা প্রকাশ, বহু ভাষাভাষীর সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলাভিত্তিক অনুষ্ঠান। তিনি জানান, ভারতীয় ভাষা দিবস উদযাপন উপলক্ষে এআইসিটিই অনুবাদিনি (ANUVADINI) নামে ভাষা অনুবাদের একটি অ্যাপ্লিকেশন টুল তৈরী করেছে। এই অ্যাপ্লিকেশন টুলটি বিভিন্ন ভাষা অনুবাদে সহায়তা করবে। 

বিশেষ সচিব আরও জানান, ভাষাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয়। মাতৃভাষার সম্মান ও তার প্রসারে ইউনেসকোর ঘোষণার প্রেক্ষিতে প্রতিবছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মাও উপস্থিত ছিলেন।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top