News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রের পুনে জেলার আতশবাজি গুদামে আগুন, মৃত ৭
Image

মহারাষ্ট্রের পুনে জেলার আতশবাজি গুদামে আগুন, মৃত ৭

মুম্বই, ৮ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের পুনে জেলার পিমপ্রি-চিঞ্চওয়াড়ের তালওয়াদে এলাকায় একটি পটকা গুদামে শুক্রবার বিকেলে আকস্মিক আগুনে সাতজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে এখনও বহু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। দমকলের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে আটকে পড়া ব্যক্তিদের সন্ধান শুরু করেছে। তারসঙ্গে আগুন নেভানো ও উদ্ধারকার্যও শুরু করেছে।

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার বিকেল ৩টের দিকে তালওয়াড়িতে একটি আতশবাজি গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দমকলের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছয়। তারপর দমকলের কর্মীরা ঘটনাস্থল থেকে সাত শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে। মৃতদের মধ্যে ছয়জন মহিলা ও একজন পুরুষের মৃতদেহ রয়েছে। স্থানীয়রা জানিয়েছে, গুদামে আরও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারে। তাই আগুন নেভানোর পাশাপাশি চলছে কর্মীদের খোঁজও। স্থানীয়রা আরও জানিয়েছে, পিম্পরি-চিঞ্চওয়াড়ের তালভাদের আতশবাজি গুদামে মোমবাতি এবং ছোট আতশবাজি তৈরি করা হচ্ছিল। দুর্ঘটনার সময় গুদামের কতজন কর্মচারী কর্মরত ছিলেন তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। পিম্পরি-চিঞ্চওয়াড় পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top