News Flash

  • Home
  • দেশ
  • কল্যাণীতেও সি ভি আনন্দ বোসকে কালো পতাকা দেখালো তৃণমূল
Image

কল্যাণীতেও সি ভি আনন্দ বোসকে কালো পতাকা দেখালো তৃণমূল


কল্যাণী, ৭ ডিসেম্বর (হি.স.): ফের রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কালো পতাকা দেখাল তৃণমূল। একইসঙ্গে উঠল গো ব্যাক স্লোগান। বৃহস্পতিবার সকাল থেকে উত্তাল হয়েওঠে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। বিক্ষোভকারীদের পোস্টারে রাজ্যপাল কে ‘মহম্মদ বিন তুঘলক’ বলেও কটাক্ষ করা হয়।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে জটিলতা চলছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ পি জে আব্দুল কালাম অডিটোরিয়ামে ৩০তম সমাবর্তন হওয়ার কথা। অথচ সেই সমাবর্তনে রাজি নয় তৃণমূল। এর মধ্যেই বৃহস্পতিবার কল্যাণীতে উপস্থিত হন সমাবর্তনে আমন্ত্রিত আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর কনভয় বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগেই তাঁকে কালো পতাকা দেখায় তৃণমূল।

তৃণমূলের অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা বিপুল টাকা বকেয়া রয়েছে বাংলার। বারবার আবেদন-নিবেদন, আন্দোলন করা সত্ত্বেও বকেয়া মেলেনি। এর প্রতিবাদেই এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মূল ফটকের সামনে সি ভি আনন্দ বোসকে কালো পতাকা দেখায় তৃণমূল। তাঁকে ‘মহম্মদ বিন তুঘলক’ বলে কটাক্ষ করা হয়।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top