News Flash

  • Home
  • দেশ
  • প্রতিবেশীকে গুলি করে খুন, গ্রেফতার ছোট পর্দার জনপ্রিয় তারকা ভূপিন্দর সিং
Image

প্রতিবেশীকে গুলি করে খুন, গ্রেফতার ছোট পর্দার জনপ্রিয় তারকা ভূপিন্দর সিং

লখনউ, ৭ ডিসেম্বর (হি.স.) : গাছ নিয়ে বিবাদের জেরে এক প্রতিবেশীকে গুলি করে খুন এবং তিন জনকে আহত করার অভিযোগে গ্রেফতার ছোট পর্দার জনপ্রিয় তারকা ভূপিন্দর সিং । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের বিজনৌর এলাকায়।

‘ইয়ে প্যায়ার না হোগা কম’, ‘মধুবালা’র মতো জনপ্রিয় হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন টেলিভশন পর্দার জনপ্রিয় মুখ ভূপিন্দর সিং । সলমন খানের সঙ্গে ‘যুবরাজ’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে উত্তরপ্রদেশের বিজনৌরে একটি ফার্ম খুলেছেন। তাঁর বাগানের পাশেই রয়েছে চাষের জমি। আর দুইয়ের মাঝে রয়েছে কয়েকটি ইউক্যালিপটাস গাছ। বাগানে বেড়া দেওয়ার জন্য় গাছ কাটতে চেয়েছিলেন ভূপিন্দর। চাষের জমির মালিক গাছ কাটতে বাধা দিচ্ছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে অশান্তি বাঁধে। যা চরমে উঠেছিল। এর পরই জমির মালিক গুরদীপ সিংয়ের উপর চড়াও হন ভূপিন্দর এবং তাঁর সঙ্গীরা।

অভিযোগ, জমির মালিকের পরিবারের লোকজবকেও মারধর শুরু করেন তাঁরা। আচমকাই নিজের লাইসেন্সড রিভলবার থেকে গুলি ছুঁড়তে শুরু করেন ভূপিন্দর। তাতেই প্রাণ যায় গুরদীপ সিংয়ের ছেলে গোবিন্দ সিং (২২)-এর। তাঁর স্ত্রী আমৃক ও ছেলে বেরো বাই গুরুতর জখম হন। তাঁরা-সহ মোট ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। ভূপিন্দর সিংকে খুন ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনেও মামলা করা হয়েছে। ভূপিন্দরের তিন সঙ্গী জ্ঞান সিং, জীবন সিং এবং গুরজন্ত সিংকেও গ্রেফতার করেছে পুলিশ ।

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top