News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অর্থ দপ্তরে ১০ জনকে অফার, উন্নয়নমূলক কাজে গতি আনতে সরকার পদক্ষেপ নিয়েছে: অর্থমন্ত্রী
Image

অর্থ দপ্তরে ১০ জনকে অফার, উন্নয়নমূলক কাজে গতি আনতে সরকার পদক্ষেপ নিয়েছে: অর্থমন্ত্রী

আগরতলা,৭ ডিসেম্বর : অর্থ দপ্তরের অধীনে ডাইরেক্টরেট অব ট্রেজারিসে ১০ জনকে এলডিসি পদে নিয়োগের অফার দেওয়া হয়েছে। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তাদের হাতে অফারগুলি তুলে দিয়েছেন।

উল্লেখ্য, অফারপ্রাপ্ত এই ১০ জন জেআরবিটি’র মাধ্যমে গ্রুপ-সি পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের হাতে অফার তুলে দিয়ে অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকার জেআরবিটি’র মাধ্যমে গ্রুপ-সি পদে নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করে ও পর্যায়ক্রমে তা সম্পন্ন করা হচ্ছে।জেআরবিটি’র মাধ্যমে গ্রুপ- সি পদে নির্বাচিত ১,৯৮০ জনকে বিভিন্ন দপ্তরে অফার দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে আজ অর্থ দপ্তরের অধীন ডাইরেক্টরেট অব ট্রেজারিসে ১০ জনকে এলডিসি পদে অফার দেওয়া হয়।

অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকারের উন্নয়নমূলক কাজে গতি আনতে সরকার পদক্ষেপ নিয়েছে। অনুষ্ঠানে অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top