News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে ছিনতাই কাণ্ডের দোষীকে নিজেরাই আটক করে হাত পা বেঁধে থানায় হাজির এলাকাবাসী
Image

বিশালগড়ে ছিনতাই কাণ্ডের দোষীকে নিজেরাই আটক করে হাত পা বেঁধে থানায় হাজির এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৭ ডিসেম্বর: বিশালগড় বাইপাস এলাকায় প্রতিনিয়তই ছিনতাই এর ঘটনা সংঘটিত হচ্ছে। রাতে বাইপাস রোডে যাতায়াত করা রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশালগড় বাইপাসে ছিনতাই -এর ঘটনায় পুলিশ সাধারণ মানুষকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুলে সোচ্চার হল এলাকাবাসী।

 বিদ্যুৎ সরকার নামে এক অভিযুক্তের হাত পা বেঁধে গাড়িতে করে থানায় নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীরা। শুভঙ্কর নামে এক ব্যক্তিকে পুলিশ ছেড়ে দেওয়ার জন্য বিশালগড় থানা ঘেরাও করলো এলাকাবাসী। গুরুতর অভিযোগ উঠে এসেছে এলাকাবাসীর বক্তব্যে। তাদের দাবি বেশ কয়েক মাস ধরেই বিশালগড় বাইপাসে চুরি, ছিনতাই -এর ঘটনা বাড়ছে। যাদের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা জমা দেওয়া হচ্ছে তাদের না ধরে পুলিশ এলাকার এক নেশা সেবনকারীকে থানায় এনে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। 

তাই এলাকাবাসীর পক্ষ থেকে অভিযুক্ত বিদ্যুৎ সরকারকে আটক করে হাত-পা বেঁধে গাড়িতে তুলে থানায় নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয়। সাধারণ মানুষের আরো অভিযোগ পুলিশ বাইপাসে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে চলেছে। গত কয়েকদিন আগে বিশালগড় বাইপাসে একাধিক ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় অভিযুক্ত বিদ্যুৎ সরকার জড়িত। বিদ্যুৎ সরকার সহ তার সাঙ্গোপাঙ্গদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করতে চাইছে না।

 অভিযুক্তরা বিশালগড় বাজার সহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে। তারা পুনরায় এ ধরনের ছিনতাই -এর মতো ঘটনা সংঘটিত করার জন্য পরিকল্পনা সাজাচ্ছে বলে মনে করছে এলাকাবাসী। তাই পুলিশের ভূমিকা এবার হাতে তুলে নিয়েছে এলাকাবাসী।যেখানেই অভিযুক্তদের পাবে কিভাবে হাত-পা বেঁধে উত্তম মধ্যম দিয়ে পুলিশকে বাধ্য করবে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।

 উল্লেখ্য, গত কয়েক মাসে বিশালগড় বাইপাসে চুরি, ছিনতাই -এর ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। চরম অবনতি হয়েছে এলাকার আইনশৃঙ্খলা। সরকার এবং প্রশাসনের চরম গাফিলতি এবং প্রশ্রয়ের কারণে আতঙ্কের অপর নাম হয়ে উঠেছে বিশালগড় বাইপাস।

 সন্ধ্যার পর থেকে এলাকাজুড়ে চলে অসামাজিক কার্যকলাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নেই নিয়মিত টহলদারি।  এদিকে বুধবার রাতে এলাকার বিধায়ক পুলিশের উপর আস্থা হারিয়ে বাইপাসের গিয়ে বলেন কোন অসামাজিক কাজ দেখলেই উনাকে ফোন করার জন্য। বাইপাস নিয়ে লাগাতার অভিযোগ উঠলেও পুলিশ ঠুটু জগন্নাথ। এখন প্রশ্ন হল সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে বিশালগড়ে। 

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top