News Flash

Image

হাইলাকান্দি রাঙ্গাবাক ও ধলাই-মালাই পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা

হাইলাকান্দি (অসম) ৭ ডিসেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায় বৃহস্পতিবার লালাছড়া-বার্নারপুর ও রাজ্যেশ্বরপুর পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রার আওতায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সরকারের প্রচার গাড়ির মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন যাত্রার ভিডিও প্রদর্শনী করে দেখানো হয় । পাশাপাশি বিভিন্ন বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে বিভাগীয় তৎপরতা প্রদর্শনী করতে স্টল খোলা হয়। এতে বিভিন্ন বিভাগের উপকৃত ব্যক্তিরা প্রকল্পের ফলে তাদের লাভবান হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন। এছাড়া বিভিন্ন প্রকল্পের যোগ্য হিতাধিকারীদেরকে যাতে পরবর্তীতে প্রকল্পের আওতায় আনা যায় সেজন্য তাদের নামও লিপিবদ্ধ করা হয়।

এদিকে শুক্রবার কাটলিছড়া উন্নয়ন খন্ডের অন্তর্গত রাঙ্গাবাক পঞ্চায়েত কার্যালয়ে সকাল সাড়ে নয়টায় এবং ধলাই-মলাই পঞ্চায়েত কার্যালয়ে বেলা দেড়টায় অনুরূপ বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছে। এতে ওই দুই জিপির জনসাধারণকে সামিল হবার জন্য প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top