News Flash

Image

হাইলাকান্দিতে জেলা পর্যায়ের যুব উৎসব


হাইলাকান্দি (অসম) ৭ ডিসেম্বর (হি.স.) : রাজ্যের ক্রীড়া বিভাগের উদ্যোগে আগামী ১১ ডিসেম্বর থেকে হাইলাকান্দি জেলায় জেলা স্তরের ক্রীড়া যুব উৎসব অনুষ্ঠিত হবে। যুব উৎসবটি হাইলাকান্দি জেলার কালিনগরের (কাঠাখাল) অন্নদাচরণ গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুলে ১১ ডিসেম্বর বেলা ১টা থেকে অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে হাইলাকান্দি জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে ওইদিন মোট আটটি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইভেন্টগুলি হল গ্রুপ ১০ মিনিটের লোকনৃত্য দুইটি গ্রুপে, ৫ মিনিটের একক লোক নৃত্য, ৭ মিনিটের গ্রুপ লোক সঙ্গীত, একক লোকসংগীত, গল্প লিখা, পোস্টার তৈরি, ডিক্লেমেশন এবং ফটোগ্রাফি। উল্লেখ্য ইভেন্ট গুলিতে পরিবেশ সংরক্ষণে শক্তি খরচ (এনার্জি কনজামশন)কমানো, উদ্ভাবনী কৌশল, দক্ষতা বিকাশ, সামাজিক প্রভাব ইত্যাদির বার্তা দিতে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীদেরকে এই সাংকেতিক দিকগুলির প্রতি নজর দিতে বলা হয়েছে। ইচ্ছুক প্রতিযোগীদেরকে যুব উৎসবের দিন উৎসবের স্থানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।বিশদ বিবরণ হাইলাকান্দির ডিএসএ(জেলা ক্রীড়া সংস্থার ময়দান) অবস্থিত জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে জানা যাবে।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top