News Flash

  • Home
  • খেলা
  • বিজয় মার্চেন্ট ট্রফি : ব্যটিং ব্যর্থতার দায়ে ওড়িশার কাছেও ব্যাকফুটে ত্রিপুরা
Image

বিজয় মার্চেন্ট ট্রফি : ব্যটিং ব্যর্থতার দায়ে ওড়িশার কাছেও ব্যাকফুটে ত্রিপুরা

ত্রিপুরা-‌৮২

ওড়িশা-‌৯১/‌৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। ওড়িশার বিরুদ্ধেও চাপে ত্রিপুরা। ব্যাটসম্যানদের ব্যর্থতায়। তবে দিনের শেষে বোলারদের হাত ধরে কিছুটা হলেও স্বস্তিতে ফিরলো রাজ্যদল। বৃহস্পতিবার সকালে বোলারদের দিকেই তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। বোলাররা যদি জ্বলে উঠতে পারে তাহলে ম্যাচে ফিরবে ত্রিপুরা। নতুবা তামিলনাড়ু ম্যাচের মতো খালি হাতেই মাঠ ছাড়তে হবে। আপাতত ওড়িশা এগিয়ে ৯ রানে। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। অসমের মঙ্গলদৈ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার গড়া ৮২ রানের জবাবে প্রথম দিনের শেষে ওড়িশা ৫ উইকেট হারিয়ে ৯১ রান করে। ওড়িশার অভিনিতকে পাটনায়েক ৭ উইকেট দখল করে। সকালে টসে জয়লাভ করে ওড়িশার অধিনায়ক শুভাশিষ মল্লিক ত্রিপুরাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। অভিনিতের বিধ্বংসী বোলিংয়ের সামনে শুরু থেকে উইকেট হারাতে থাকে ত্রিপুরা। শেষ পর্যন্ত ৪৮.‌৩ ওভার ব্যাট করে ৮২ রান করতে সক্ষম হয়। ৪ নম্বরে ব্যাট করতে নেমে রিয়াদ হুসেন যদি সাময়িক প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে দলীয় স্কোর ৫০ রানের গন্ডি পার হতো না। রিয়াদ ৭১ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করে। এছাড়া দেবজ্যোতি পাল করে ১৫ রান ৮৩ বল খেলে। ওই দুজন ছাড়া ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। ওড়িশার পক্ষে অভিনিত কে পাটনায়েক ২১ রান দিয়ে ৭ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে শুরু থেকেই চাপে ছিলো ওড়িশা। শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে ২২ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৯১ রান করে। দলের পক্ষে স্বগত সৌরভ মিশ্রা ৪২ বল খেলে ৩ টি বাউনডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১, অসীম বরদ ৩৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং দলনায়ক শুভাশিষ মল্লিক ২৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। ত্রিপুরার পক্ষে রিয়াদ হুসেন ১৩ রান দিয়ে  এবং দ্বীপ দেব ২৫ রান দিয়ে ২ টি করে উইকেট দখল করে। আজ সকালে বোলারদের উপরই ত্রিপুরার ভাগ্য নির্ভর করবে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top