News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরার নাম ব্যবহার করে নিয়মের বাইরে যত্রতত্র খেলায় অংশগ্রহণ আর চলবে না
Image

ত্রিপুরার নাম ব্যবহার করে নিয়মের বাইরে যত্রতত্র খেলায় অংশগ্রহণ আর চলবে না

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। দেরিতে হলেও রাজ্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তর থেকে আজ, বুধবার এক গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে অংশগ্রহণ এবং ন্যাক্কারজনক ফলাফলের প্রেক্ষাপটে ত্রিপুরার নাম ভুলুণ্ঠিত হচ্ছে। বিষয়টা নিয়ে এবার একপ্রকার সরব হয়েছে ত্রিপুরা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। অবর সচিবের স্বাক্ষর পাঁচ ডিসেম্বরে, এরপরও নোটিফিকেশনের তারিখ ছয় ডিসেম্বর লিখে, কেন তা একদিন পর প্রচারের আলোতে আনা হয়েছে? তা নিয়ে বিতর্ক দেখা দিতে পারে। তবে এই বিষয়টাকে প্রাধান্য না দিলেও কার্যত নোটিফিকেশনের বিষয়বস্তু যথেষ্ট গুরুত্ব রাখে। ‌ মূলতঃ দপ্তর পর্যবেক্ষণ করে দেখেছে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের অনুমোদনপ্রাপ্ত নয়, বা রাজ্যের ক্রীড়াণিতি ২০১৮ এর বাইরে গিয়ে, এমন সংস্থা, সংগঠন ইত্যাদি বিভিন্ন সময়ে, বিভিন্ন স্থানে ত্রিপুরা বা ত্রিপুরার কোন জেলা, মহকুমার নাম ব্যবহার করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার আসরে অংশগ্রহণ করে থাকে। এমনকি ত্রিপুরা রাজ্যের নাম ব্যবহার করে প্রশংসাপত্র ও পদক জয়ের সাফল্য জাতীয় বাহবা পাওয়ার উদ্দেশ্যে অধিকাংশ সময় রাজ্য বা রাজ্যের জেলা, মহকুমার নাম ভুলুঠিত হচ্ছে। আগামী সময়ে এ ধরনের প্রয়াস থেকে বিরত থাকতে হবে এবং তা অমান্য হলে অবশ্যই আইন আদালতের গ্যারাকলে পড়তে হবে বলে নোটিফিকেশনে উল্লেখ রয়েছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top