News Flash

  • Home
  • দিনের খবর
  • ৮ ডিসেম্বর দেহরাদূন যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, উদ্বোধন করবেন উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সম্মেলন
Image

৮ ডিসেম্বর দেহরাদূন যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, উদ্বোধন করবেন উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সম্মেলন

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : দেহরাদূনে আগামী শুক্রবার উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনটি শুক্রবার, ৮ ডিসেম্বর শুরু হবে। চলবে দুদিন ধরে। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। প্রধানমন্ত্রী মোদী ৮ ডিসেম্বর উত্তরাখণ্ডের দেহরাদূনে সফর করবেন। দেহরাদূনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ইনস্টিটিউটে তিনি ‘উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩’-এর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশে ভাষণও দেবেন।

‘উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সম্মেলন ২০২৩’ হল উত্তরাখণ্ডকে একটি নতুন বিনিয়োগ গন্তব্য হিসাবে প্রতিষ্ঠার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৮ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত দুই দিনব্যাপী সম্মেলনের থিম হল ‘শান্তি থেকে সমৃদ্ধি’। সারা বিশ্বের হাজার হাজার বিনিয়োগকারী এবং প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন। এই সম্মেলনে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পাশাপাশি নেতৃস্থানীয় শিল্পপতিরা।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top