News Flash

  • Home
  • দিনের খবর
  • “সব সম্প্রদায়ের মানুষই আমার কাছে সমান”, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

“সব সম্প্রদায়ের মানুষই আমার কাছে সমান”, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.) : ‘আমি পাহাড় ও এখানকার মানুষদের ভালবাসি। সব সম্প্রদায়ের মানুষই আমার কাছে সমান।” বুধবার উত্তরবঙ্গ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে এই মন্তব্য করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর ভাই ও তৃণমূল নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের আসর বসছে কার্শিয়াঙে। সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আলিপুরদুয়ার, শিলিগুড়ি কার্শিয়াং, মিরিকসহ একাধিক জায়গায় প্রশাসনিক কর্মসূচি রয়েছে মমতার।

পাহাড়কে তিনি কতটা ভালবাসেন, তাই বোঝানোর জন্য ভাইপোর আবেশের বিয়ের প্রসঙ্গও শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের পরিবারের ছেলে পাহাড়ের মেয়ে বিয়ে করছে। তিনি নিজেও চিকিৎসক, তাঁর হবু স্ত্রীও চিকিৎসক। তাঁরা বন্ধু ছিলেন। আমি পরিবারের কোনও অনুষ্ঠানে থাকি না। কিন্তু যেহেতু পাহাড়ের মেয়েকে বিয়ে করছে তাই থাকব।’’ উল্লেখ্য, ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আগেই কার্শিয়াঙে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top