News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রদেশ মহিলা কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত কংগ্রেস ভবনে
Image

প্রদেশ মহিলা কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত কংগ্রেস ভবনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর : ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর বুধবার প্রথমবারের মতো কমিটির সকল পদাধিকারী ও সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে কংগ্রেস ভবনে।
বৈঠকে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী পূর্ণাঙ্গ মহিলা কংগ্রেসের রাজ্য কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ও সি ডাব্লিউ  সির সদস্য সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আগামী দিনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে বুধবার মহিলা কংগ্রেসের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই দিনের বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা পৌরহিত্য করেন। তিনি জানান, মহিলাদের উপর যে বঞ্চনা এবং নির্যাতন শুরু হয়েছে তার প্রতিবাদে আগামী দিনে মহিলা কংগ্রেস আন্দোলন গড়ে তুলবে।মহিলাদের অধিকার পুনঃ প্রতিষ্ঠা করতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন আশীষ কুমার সাহা।
 এর পাশাপাশি আগামী দিন যাতে কংগ্রেসের কর্মসূচি গুলি সফল রূপ পায় তার জন্য বৈঠকে আলোচনা হয়। বিশেষ করে আগামী দিনে সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্য সফরের কথা রয়েছে। সর্বভারতীয় কংগ্রেসের কাছ থেকে জানার পর কবে নাগাদ তিনি রাজ্যে আসবেন সে বিষয়ে জানানো হবে বলে জানান। আয়োজিত বৈঠকে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top