News Flash

  • Home
  • প্রধান খবর
  • কড়া পদক্ষেপ কেজরিওয়ালের, দিল্লি জল বোর্ডের ১৫ বছরের রেকর্ড খতিয়ে দেখতে ক্যাগকে নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

কড়া পদক্ষেপ কেজরিওয়ালের, দিল্লি জল বোর্ডের ১৫ বছরের রেকর্ড খতিয়ে দেখতে ক্যাগকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): দুর্নীতি নিয়ে এবার কড়া পদক্ষেপ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার জল বোর্ডের রেকর্ড খতিয়ে দেখতে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নির্দেশ দিলেন তিনি। বিগত ১৫ বছরের রেকর্ড খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। দিল্লির সরকারের ওপর দুর্নীতির অভিযোগ উঠছে। সেই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।

মুখ্যমন্ত্রীর দফতর থেকে বুধবার জানানো হয়েছে, “দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি জল বোর্ডের ক্যাগ অডিটের নির্দেশ দিয়েছেন। বোর্ডের গত ১৫ বছরের একটি ক্যাগ অডিট করা হবে।” উল্লেখ্য, সম্প্রতি জল বোর্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এদিন বলেছেন, “বিরোধীরা কিছু অভিযোগ তুলছে। সুতরাং, এর ফলে (অডিট) সবকিছু পরিষ্কার হবে। আমরা গত ১৫ বছর ধরে দিল্লি জল বোর্ডের একটি ক্যাগ অডিটের নির্দেশ দিয়েছি… কেউ যদি কিছু ভুল করে থাকে তবে তাদের শাস্তি দেওয়া হবে। কোনও অমিল না থাকলে, সত্য বেরিয়ে আসবে।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top