News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বইয়ের দাদারের বিখ্যাত শাড়ির দোকানে ইডির হানা
Image

মুম্বইয়ের দাদারের বিখ্যাত শাড়ির দোকানে ইডির হানা

মুম্বই, ৬ ডিসেম্বর (হি.স.) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বুধবার মুম্বইয়ের দাদারে ভারতশ্রেষ্ঠ নামে বিখ্যাত শাড়ির দোকানে অভিযান চালায়। ইডির দল বুধবার মুম্বইয়ের দাদারে শাড়ির দোকানের মালিক মনসুখ গালার বাসভবন সহ ৫-৬ টি স্থানে অভিযান চালায়। আর্থিক অনিয়মের অভিযোগে এই অভিযান চালায় তদন্তকারী সংস্থা।

সূত্রের তরফ থেকে জানা গিয়েছে, ২৫ জন ইডি আধিকারিকদের একটি দল বুধবার সকাল ৮ টার দিকে দাদারের শাড়ির দোকান ভারতশ্রেষ্ঠে অভিযান শুরু করে। এই শাড়ির দোকানে অভিযানের পর দোকানের বিপরীতে ত্রিশলা আবাসনে মনসুখ গালার চারটি ফ্ল্যাটেও অভিযান চালায় ইডি। তল্লাশির পাশাপাশি ইডির দল মনসুখ গালা এবং ভারতশ্রেষ্ঠ দোকানের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছে। ইডি দল ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ডিজিটাল নথি উদ্ধার করেছে, সেগুলিও এখন খতিয়ে দেখা হচ্ছে। সকাল ৮টার দিকে শুরু হওয়া এই অভিযান এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top