News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্নীতি কাণ্ড: এবার জ্যোতিপ্রিয়র হিসাবরক্ষককে হাজিরার নির্দেশ ইডির
Image

দুর্নীতি কাণ্ড: এবার জ্যোতিপ্রিয়র হিসাবরক্ষককে হাজিরার নির্দেশ ইডির

কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.) : এবার ইডির নজরে রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাবরক্ষক। তাঁকে তলব করল ইডি।

শুধু মন্ত্রী জ্যোতিপ্রিয় নন, তাঁর পরিবারের সদস্যদের লেনদেনের উপরও নজর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। জ্যোতিপ্রিয়র হিসাবরক্ষককে জেরা করলেই এবিষয়ে একাধিক তথ্য হাতে আসতে পারে বলে মনে করছে ইডি।

রেশন দুর্নীতিতে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারির পর এক মাসেরও বেশি সময় পেরিয়েছে। দুর্নীতির শিকড়ে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। ঠিক কীভাবে চলছিল গোটা বিষয়টা। ঘটনার সঙ্গে জড়িত আর কারা, আর্থিক সুবিধা পেয়েছেন কে কে, সবটাই জানার চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই কারণেই এবার জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাবরক্ষক জয়শংকরকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি।

প্রসঙ্গত, জেল হেফাজতের মেয়াদ বুধবার শেষ হওয়ায় রেশন বন্টন দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত বাকিবুর রহমানকে নগর দায়রা আদালতে পেশ করা হয়। ইডির তরফে আইনজীবী আবারও জেল হেফাজতের আবেদন করে। বিচারক তাঁকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top