News Flash

  • Home
  • খেলা
  • জুয়েলসকে ৮ উইকেটে হারিয়ে টানা জয় চাম্পামুরা পি.সি-র
Image

জুয়েলসকে ৮ উইকেটে হারিয়ে টানা জয় চাম্পামুরা পি.সি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। চাম্পামুরা ঝড়ে কুপোকাৎ জুয়েলস কোচিং সেন্টার। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে বুধবার তালতলা মাঠে ঘটলো এই ঘটনা। ম্যাচে জুয়েলস শিবির প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে সংগ্রহ করে সবে মাত্র ৪১ রান। তা ও ৪০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে। দলের পক্ষে এমডি জাফর চৌধুরী ১৯ এবং ক্রিস ভৌমিক ১০ রান করে। এছাড়া আর কেউই দু অংকের স্কোর গড়তে পারেনি। বল হাতে চাম্পামুরার পক্ষে অরপ্রীত দেবনাথ ৪ রানে ৪টি উইকেট ভাঙে বিপক্ষের। এছাড়া অয়ন দেবনাথ ৩টি এবং একটি করে উইকেট দখল করে তনিস্ক চক্রবর্তী, শুভ্রজিতরা। জয়ের জন্য চাম্পামুরার সামনে টার্গেট দাঁড়ায় ৪৫ রানের। যাকে তাড়া করতে নেমে দল ১৪ ওভারেই দুই উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নেয়। ব্যাটে বিজয়ী দলের হয়ে তনিস্ক চক্রবর্তী ১১, রাহুল তামাং ১৪ এবং অয়ন দেবনাথ অপরাজিত ১১ রান করে। সুবাদে অনায়াসেই জয় হাসিল করে নিলো চাম্পামুরা দল।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top