ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। বেদব্রতর অপরাজিত অর্ধশতক। আর এতেই কুপোকাৎ হয়ে গেল শতদল সংঘ। সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে বুধবার নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে শতদল সংঘ মুখোমুখি হয় ক্রিকেট অনুরাগীর। ম্যাচে ক্রিকেট অনুরাগী দল ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো শতদল সংঘকে। প্রথমে ব্যাট করে শতদল সংঘ ২৬.২ ওভারে সব উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৯৮ রান। ব্যাটে দলের হয়ে অঙ্কিত দাস ৬৪ বলে ৬৬ রান করে। এছাড়া পাপাই দাস ১৬ রান করে। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই উইকেটে ভরসা যোগাতে পারেনি। বল হাতে ক্রিকেট অনুরাগীর হয়ে বিজয় যাদব ৯ রানে ৪টি উইকেট নেয়। এছাড়া দুটি করে উইকেট নেয় উদয়ন পাল, রাজদীপ দাসরা। পাল্টা খেলতে নেমে ক্রিকেট অনুরাগী শিবির ১৮.৫ ওভারেই কোনো উইকেট না হারিয়েই জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের হয়ে বেদব্রত ৬৫ বলে ৫৮ নট আউট এবং উদয়ন পাল ৩৫ রানে অক্ষত থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হলো। শতদলের পক্ষে একজন বোলার ও কোনো উইকেট নিতে পারেনি।

ঘুরে দাঁড়িয়ে শতদলকে কুপোকাৎ ১০ উইকেটে জয়ী ক্রিকেট অনুরাগী
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















