News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যবাসীর মৌলিক সুুবিধাগুলি প্রদানে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী
Image

রাজ্যবাসীর মৌলিক সুুবিধাগুলি প্রদানে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর : রাজ্যবাসীর মৌলিক সুুবিধাগুলি প্রদানে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত দিশায় সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের উন্নয়নমূলক কাজের সুুফলগুলি পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর৷ আজ আগরতলার ঊষাবাজারে দৈনিক ৮০ লক্ষ গ্যালন ক্ষমতাসম্পন্ন ভূগর্ভস্থ জল পরিশোধন প্ল্যান্টের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷

উল্লেখ্য আমরুত প্রকল্পের অধীনে এই ভূগর্ভস্থ জল পরিশোধন প্ল্যান্টটি তৈরী করা হয়েছে৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জলের অপর নাম জীবন৷ জল ছাড়া আমাদের বাঁচা সম্ভব নয়৷ শহর এলাকার নাগরিকদের পানীয়জল সরবরাহের লক্ষ্যে রাজ্যে আমরুত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে৷ তিনি বলেন, এই জল পরিশোধন প্রকল্প বাস্তবায়ণে ৭৮ কোটি টাকা ব্যয় হয়েছে৷ প্রায় ৪ হাজার সুুবিধাভোগী এর ফলে উপক’ত হবেন৷ মুখ্যমন্ত্রী সর্বসুুবিধাযুক্ত ভূগর্ভস্থ জল পরিশোধন প্রকল্পটির ব্যবস্থাপনা প্রত্যক্ষ করে সন্তোষ ব্যক্ত করেন৷ মুখ্যমন্ত্রী আগামীদিনে রাজ্যে এ ধরণের প্রকল্প গ্রহণের উপরও গুরুত্বারোপ করেন৷  
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দেশজড়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা হয়েছে৷ এই সংকল্প যাত্রার সাথে সাথে রাজ্যেও প্রতি ঘরে সুুশাসন ২.০ অভিযান শুরু হয়েছে৷ মূলতঃ সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবা সমূহ জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এই সংকল্প যাত্রা ও অভিযানের উদ্দেশ্য৷ মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের সাথে জড়িয়ে আছে দেশের প্রধানমন্ত্রীর নাম৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছতার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন৷ বর্তমান রাজ্য সরকারও স্বচ্ছ নীতিতে বিশ্বাস করে৷ প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছ নীতি গ্রহণ করে সরকার কাজ করছে৷  

অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজমদার বলেন, রাজ্যে মুখ্যমন্ত্রীর নেত’ত্বে শিক্ষা, স্বাস্থ্য, ক’ষি প্রভ’তি ক্ষেত্রের পাশাপাশি পানীয়জল সরবরাহ সুুনিশ্চিত করতে সরকার বিশেষভাবে গুরুত্ব দিয়েছে৷ সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস নীতি হচ্ছে এই সরকারের মূল চালিকাশক্তি৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক ডা. দিলীপ কুমার দাস, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং৷

স্বাগত বক্তব্য রাখেন নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তা রজত পন্থ৷ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন, আগরতলা পুরনিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব৷ অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ত্রিপুরা জল বোর্ড ও নগর উন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক৷

Releated Posts

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top