News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপির জয়কে গুরুত্ব দিচ্ছেন না মায়াবতী, ১০ ডিসেম্বর লখনউ-তে বৈঠক ডাকল বিএসপি
Image

বিজেপির জয়কে গুরুত্ব দিচ্ছেন না মায়াবতী, ১০ ডিসেম্বর লখনউ-তে বৈঠক ডাকল বিএসপি

লখনউ, ৪ ডিসেম্বর (হি.স.): রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপির ‘অভূতপূর্ব’ জয়কে গুরুত্ব দিচ্ছেন না বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। সোমবার বিএসপি প্রধান মায়াবতী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “ভীমরাও আম্বেদকরের জীবন সংগ্রাম থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে।” মায়াবতী এদিন নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, দেশের চারটি রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নির্বাচনের ফলাফল যখন একটি দলের পক্ষে একতরফা হয়েছে, তখন সকলের সন্দেহ, বিস্ময় ও উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, কারণ নির্বাচনের পুরো পরিবেশ বিবেচনায় এমন একটি অদ্ভুত ফলাফল মানুষের গলার নিচে নামানো খুব কঠিন। মায়াবতী আরও লেখেন, পুরো নির্বাচনের পরিবেশ ছিল ভিন্ন এবং জোরদার টক্করের। কিন্তু নির্বাচনের ফলাফল সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ একতরফা হওয়া এমন একটি রহস্যময় বিষয় যার জন্য গভীর চিন্তাভাবনা এবং এর সমাধান প্রয়োজন।

মায়াবতী এক্স হ্যান্ডেলে আরও জানান, বিএসপি-র সমস্ত সদস্য এই নির্বাচনে শরীর, মন, অর্থ এবং শক্তি দিয়ে লড়েছিল, যা বাতাবরণে নতুন প্রাণ সঞ্চার করেছিল, তবে তাদের এমন অদ্ভুত ফলাফলে হতাশ হওয়া উচিত নয় বরং পরম শ্রদ্ধেয় বাবা সাহেবের জীবন সংগ্রামের দ্বারা অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। মায়াবতী এরপর এক্স-এ লেখেন, এই নির্বাচনী ফলাফলের পরিপ্রেক্ষিতে, গ্রাউন্ড রিপোর্ট এবং লোকসভা নির্বাচনের নতুন প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ১০ ডিসেম্বর লখনউতে দলের একটি সর্বভারতীয় বৈঠক ডাকা হবে।

Releated Posts

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top