News Flash

  • Home
  • দেশ
  • ভোটে হারই বিরোধীদের কাছে সুবর্ণ সুযোগ : প্রধানমন্ত্রী, সংসদে ‘ক্ষোভ’ না-দেখানোর অনুরোধ
Image

ভোটে হারই বিরোধীদের কাছে সুবর্ণ সুযোগ : প্রধানমন্ত্রী, সংসদে ‘ক্ষোভ’ না-দেখানোর অনুরোধ

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): ভোটে হারই বিরোধীদের কাছে সুবর্ণ সুযোগ। পরাজয়ের জন্য (বিধানসভা নির্বাচনে) ক্ষোভ প্রকাশ করার পরিবর্তে, তাঁদের উচিত এই পরাজয় থেকে শিক্ষা নেওয়া। বিরোধীদের উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “নেতিবাচকতা প্রত্যাখ্যান করেছে দেশ।” সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ বিরোধীদের, ভোটে পরাজয়কে শেখার সুযোগ হিসাবে দেখা শুরু করুক বিরোধীরা।

বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “গত ৯ বছর ধরে বিদ্যমান নেতিবাচকতার ধারণা পরিহার করা উচিত এবং ইতিবাচকতার সঙ্গে অধিবেশনেআসা দরকার। তবে, দেশও তাঁদের (বিরোধীদের) প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে।” মোদীর সংযোজন, ‘‘এত ভাল জনাদেশের পর আমরা নতুন সংসদ ভবনে আজ মিলিত হচ্ছি। নেতিবাচক সবকিছুকে ত্যাগ করতে হবে। বিরোধীদের সঙ্গে আমি সবসময় আলোচনা করি। দেশের ভিত্তি আরও মজবুত করার মঞ্চ হল সংসদ। প্রত্যেক সাংসদের কাছে আবেদন, আলোচনায় অংশগ্রহণ করুন, পরামর্শ দিন। এই অধিবেশনকে পরাজয়ের রাগ দেখানোর মঞ্চ হিসেবে বেছে নেবেন না। দেশের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ করুন, বিরোধিতার জন্য বিরোধিতা করবেন না।’’

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top