News Flash

  • Home
  • দিনের খবর
  • নদিয়ায় পাইপ লাইনের কাজে গর্ত করার সময় মাটি চাপা পড়ে মৃত শ্রমিক
Image

নদিয়ায় পাইপ লাইনের কাজে গর্ত করার সময় মাটি চাপা পড়ে মৃত শ্রমিক

নদিয়া, ৪ ডিসেম্বর (হি.স.) : নদিয়ায় নবদ্বীপে পৌরসভার কাজ করতে গিয়ে পাইপ লাইনের গর্ত করার সময় মাটি চাপা পড়ে যান শ্রমিক। তারপর শ্বাস আটকে মৃত্যু ওই ব্যক্তির। মৃতের নাম গৌতম বিশ্বাস। তাঁর বাড়ি ফাঁসিতলা চড় এলাকায়।

জানা গিয়েছে, নবদ্বীপের শ্মশানঘাটের কাছে ১৮ নম্বর ওয়ার্ডে পৌরসভার মাছের ভেরির জল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবার জন্য পাইপ লাইনের কাজ চলছিল। সেই কাজের সময় মাটিতে চাপা পড়ে যান গৌতমবাবু। পরে জেসিবি দিয়ে উদ্ধার করতে গেলে মাথায় আঘাত লাগে তাঁর। সঙ্গে সঙ্গে সেখানে থাকা অন্যান্য শ্রমিকরা দৌড়ে ওই এলাকায় চলে আসেন। এরপর তাঁকে উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top