News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • রাজস্থানে জয়ী মহারাজা দ্বিতীয় মান সিং-এর নাতনি বিজেপি প্রার্থী দিব্যা কুমারী
Image

রাজস্থানে জয়ী মহারাজা দ্বিতীয় মান সিং-এর নাতনি বিজেপি প্রার্থী দিব্যা কুমারী

জয়পুর, ৩ ডিসেম্বর (হি. স.) : রাজস্থানে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। ১৯৯ আসনের রাজস্থানে ১১৫ আসনে জয়ী হয়েছে বিজেপি ও ৬৯ আসনে জয়ী হয়েছে কংগ্রেস। অন্যান্যরা জিতেছে ১৫টি আসন । দলের সাফল্যের মধ্যে এই রাজ্যে বড় মার্জিনে জয়ী হয়েছেন বিদ্যাধর নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিব্যা কুমারী। রবিবার ভোটের ফল প্রকাশের পর নির্বাচন কমিশনের তরফ থেকে জানা গিয়েছে, ৭১ হাজার ৩৬৮ ভোটে জয়ী হয়েছেন দিব্যা।

বিদ্যাধর নগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলেন সীতারাম আগরওয়াল। এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই সব কৃতিত্ব দিয়েছেন জয়পুরের রাজ পরিবারের সদস্য দিব্যা কুমারী। আগামিদিনে রাজ্য সরকার মানুষকে ভাল পরিষেবা দেবে বলেই মন্তব্য করেছেন তিনি। দিব্যা কুমারী বলেন, আমরা ভাল পরিষেবা ও উন্নয়ন নিশ্চিত করব। আইন-শৃঙ্খলা বজায় থাকবে রাজ্যে। মুখ্যমন্ত্রী কে হবেন, তা দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবে বলে মন্তব্য করেছেন তিনি।
জয়পুরের শেষ মহারাজা দ্বিতীয় মান সিং-এর নাতনি দিব্যা কুমারী। ২০১৩ সালে বিজেপিতে যোগ দেন তিনি। ওই বছরেই রাজস্থানের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। সওয়াই মাধোপুর থেকে তিনি জয়ী হয়েছিলেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজসামান্দ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন তিনি। ভোটের মার্জিন ছিল ৫.৫১ লক্ষ। বরাবরই জয়পুরের ঘরের মেয়ে হিসেবে পরিচয় দিয়েই ভোট প্রার্থনা করেছেন দিব্যা। আর সেই পরিচয়ই তাঁকে বারবার ভোট ময়দানে সাফল্য এনে দিয়েছে বলেই মনে করে রাজনৈতিক মহল। রাজ পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করার কথা যে তিনি বলেছেন, সেটাই তাঁর প্রচারের সবথেকে বড় চমক ছিল।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top