News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই মহকুমা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী
Image

খোয়াই মহকুমা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ ডিসেম্বর: খোয়াই মহকুমা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন সকালে খোয়াই সফরে গিয়ে তিনি প্রথমে চলে যান ওয়ারেং বাড়িতে। সেখানে গিয়ে দেখা করেন ২০১৬ সালে পাকিস্তানের উগ্রবাদীদের দ্বারা কাশ্মীরে শহীদ জওয়ান চিত্তরঞ্জন দেববর্মার পরিবারের লোকজনদের সঙ্গে। চিত্ত দেববর্মার শহীদ বেদীতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।চিত্ত দেববর্মার বাড়িতে মুখ্যমন্ত্রী ছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন। এদিন চিত্ত দেববর্মার বাড়িতে শহিদের পরিবারের সাথে মুখ্যমন্ত্রী কথা বলেন। তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা শুনেন। সমস্যা গুলি সমাধান করার জন্য জেলা শাসককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 

এদিন শহীদ জওয়ানকে স্মরণ করার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, খোয়াই জেলা শাসক চন্দ্রানি চন্দ্রন, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্যরা। পরে সেখান থেকে ধূপছড়া সুরজিৎ দেববর্মার বাড়িতে গিয়ে এলাকার সমাজ পতিদের নিয়ে বৈঠক করেন। এলাকার সমাজ পতিদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে উত্তরীয় দিয়ে এবং পুষ্প স্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন জনজাত অংশের মানুষের জন্য শুধু নয় তাদের ছেলেমেয়েদের জন্য বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়, কলেজ, বোর্ডিং এমনকি টেট পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ২০২৪ সালে রাজ্য থেকে দুটি আসন মোদি সরকারকে উপহার হিসেবে তুলে দিতে হবে। এর জন্য গ্রাস রুট লেভেল থেকে কাজ করে আসতে হবে। এর জন্য দরকার পৃষ্টা প্রমুখ, বুথ সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের কাছে দেওয়া। এবং দলের উপর আস্থা রাখার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। 

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top