News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্তাক্ত অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

রক্তাক্ত অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিলোনিয়া, ২ ডিসেম্বর : গতকাল রাত সাড়ে দশটা নাগাদ বিলোনিয়া থানাধীন গেরেজ টিলা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাইক দূর্ঘটনার শিকার প্রাথমিক অনুমান করা হলেও, কিন্ত হত্যার চেষ্টা বলে গুঞ্জন উঠেছে।ওই ঘটনায় বিলোনিয়া মহাকুমা জুড়ে চাঞ্চল্য ছাড়িয়েছে।

জানা গিয়েছেন, অভিজিৎ দে তাঁর বন্ধু আশীষ মজুমদার নাম যুবককে বাইকের পেছনে বসিয়ে বনকর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এই দুই যুবক আবার বালুর ব্যাবসার সাথে জড়িত ছিল।ওই দুই যুবকের রাতে আর বাড়িতে ফেরা হলো না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনীয়া দমকল বাহিনীর কর্মীরা। রক্তাক্ত অবস্থায় দুই যুবককে চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। আশঙ্কাজনক হওয়ায় দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। আগরতলা জিবি হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়েছেঅভিজিৎ ও আশীষের। এদিন রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর তদন্ত শুরু করেছে। এইদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিলোনিয়া মহাকুমা জুড়ে।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top