News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য 
Image

একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য 

আগরতলা, ১ ডিসেম্বর: একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় মেলাঘর ঠাকুরপাড়া স্কুল সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওই ঘটনা আত্মহত্যা না কি খুন তা এখনও জানা যায় নি।আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, মেলাঘর ঠাকুরপাড়া স্কুলের বাসিন্দা চিন্তাহরণ পালের (৭০) মৃতদেহ উদ্ধার হয়েছে। একই ঘর থেকে তাঁর স্ত্রী প্রতিমা পাল(৫০) ও মেয়ে মনিকা পাল (২০)-এর মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি পেশায় মৃৎশিল্পী হলেও বর্তমানে ঠাকুরপাড়া স্কুলে মিড-ডে-মিলের কাজে যুক্ত ছিলেন। তাঁর স্ত্রী প্রতিভা পালও এই কাজে সাহায্য করেন। সুযোগ পেলে বাড়িতে মূর্তিও তৈরি করেন তাঁরা। 

জনৈক এলাকাবাসী জানিয়েছেন,  আজ সকালে চিন্তাহরণ পাল স্কুলে না আসায় একজন সহকর্মী বাড়িতে গিয়ে ডাকাডাকি করেছিলেন। কিন্তু তাঁরা  দরজা না খোলায় পাশের বাড়ির লোকজন আসেন এবং দরজা খুলেন।  তখনই এলাকাবাসীরা দেখা পান মা, বাবা ও মেয়ে বিছানায় পড়ে আছেন। সাথে সাথে পুলিশকে খবর পাঠিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে।

তিনি আরও জানিয়েছেন, চিন্তাহরণ পালের মেয়ে মনিকা ভালোভাবে হাঁটাচলা করতে পারেন না। মেয়েটি বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও কলেজ পর্যন্ত পড়াশোনা করেছিলেন। কিন্তু পড়াশোনা শেষ করতে পারেননি।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top