ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর।। চূড়ান্ত প্রস্তুত ত্রিপুরার ক্রিকেটাররা। মঙ্গলবারেই নাগপুর ছেড়ে দুপুরের বিমানে গোয়ায় পৌঁছে ছক কষে চলেছে গোয়া জয়ের লক্ষ্যে। কোচবিহার ট্রফিতে ত্রিপুরার তৃতীয় ম্যাচ গোয়ার বিরুদ্ধে। খেলা নর্থ গোয়ায় পানজিম জিমখানা গ্রাউন্ডে। খেলা হবে আগামীকাল থেকে। চার দিনের ম্যাচ। ৪ ডিসেম্বর পর্যন্ত । গ্রুপ লীগে তৃতীয় ম্যাচ। পরপর দুই ম্যাচে ইনিংসে হেরে গ্রুপ লিগে একেবারে সর্বশেষ স্থানে ত্রিপুরা রয়েছে। অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে চার দিনের ম্যাচে এ ধরনের পরাজয় ত্রিপুরার পক্ষে এক প্রকার ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে দু’দিনেই ইনিংস সহ একপ্রকার গো-হারা হেরে এখন সর্বশেষ থানে। দুটি ম্যাচ খেলে গোয়ার কাছেও জয় অধরা থাকলেও কোশেন্টের নিরিখে ত্রিপুরা থেকে এক ধাপ উঁচুতে রয়েছে গোয়া। গোয়ারও ইচ্ছে রয়েছে ঘরের মাঠে ত্রিপুরাকে চাপে রেখে পয়েন্ট কুড়িয়ে নিতে। আগামীকাল থেকে ম্যাচ। মাঠে কি হয়, এখন তাই দেখার বিষয়।

জয়ের লক্ষ্যে মরিয়া ত্রিপুরা : পানাজিতে আজ থেকে কোচবিহার ট্রফির ম্যাচ
Tags:
Releated Posts
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…


















