News Flash

  • Home
  • প্রধান খবর
  • বড়ঞায় সুজল আনসারির ২০০ একরের বিএড কলেজে সিবিআই হানা
Image

বড়ঞায় সুজল আনসারির ২০০ একরের বিএড কলেজে সিবিআই হানা

মুর্শিদাবাদ, ৩০ নভেম্বর, (হি.স.): ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি ছাড়াও সিবিআইয়ের তদন্তকারীরা যান বড়ঞার কুলির বাসিন্দা পেশায় শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী সুজল আনসারির বাড়ি এবং বিএড কলেজে। সিবিআই সূত্রে খবর, সুজলের বিএড কলেজে বিনিয়োগ হয়েছে নিয়োগ দুর্নীতির টাকা। যদিও সুজলের কোনও খোঁজ নেই।

গত এপ্রিলে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এলাকাবাসীর একটি অংশের দাবি, তার পর থেকে তাঁরা আর সুজলের দেখা পাননি। এ বার সেই সুজলের বাড়ি এবং কলেজে পৌঁছে গেল সিবিআই। বড়ঞাতেই বিশাল পরিমাণ জমি নিয়ে রয়েছে সুজলের বিএড কলেজ।

অসমর্থিত সূত্রে খবর, প্রায় ২০০ একর জমির উপর তৈরি হয়েছে ওই শিক্ষক প্রশিক্ষণ কলেজ। যার পোশাকি নাম, ‘আল হিলাল ইনস্টিটিউট অ্যান্ড টিচার্স ট্রেনিং কলেজ’। সিবিআইয়ের আধিকারিকেরা মনে করছেন, এই বিপুল জমির উপর টিচার্স ট্রেনিং কলেজ তৈরি করতে বিনিয়োগ করা হয়েছে নিয়োগ দুর্নীতি থেকে আয় করা টাকা। সেই সূত্রেই কলেজে তল্লাশিতে সিবিআই। এই গোটা পর্বে কোথাও দেখা মেলেনি সুজলের।

এলাকাবাসীদের কয়েক জন অবশ্য দাবি করছেন, তাঁরা কানাঘুষো শুনেছেন, সুজল বর্তমানে দুবাইতে রয়েছেন। তিনি কি পালিয়ে গিয়েছেন? তার অবশ্য কোনও উত্তর দিতে পারেননি স্থানীয় মানুষ। সুজলের টিচার্স ট্রেনিং কলেজের মধ্যেই রয়েছে আল হিলাল মিশন বালিকা বিদ্যালয়।

জানা গিয়েছে, ওই জায়গাতেই একটি মেডিক্যাল এবং প্যারামেডিক্যাল কলেজ তৈরিরও পরিকল্পনা ছিল সুজলের। এ ছাড়াও সিবিআই সূত্রে খবর, সুজলের মালিকানায় রয়েছে একটি বাগানবাড়িও। যদিও এখনও পর্যন্ত সেই বাগানবাড়ির ঠিকানা বার করতে পারেনি সিবিআই।

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top