News Flash

Image

যান দুর্ঘটনায় মৃত্যু অটো চালকের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ নভেম্বর : আজ সন্ধ্যায় যান দুর্ঘটনায় মৃত্যু হল চিন্ময় পাল(৪৮) নামে এক অটো চালকের।

জানা গেছে ধর্মনগর থেকে কদমতলা থানাধীন জোলাইবাসাতে  বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় অটোচালক চিন্ময় পাল । সোনারূপাসা দুর্গা মন্দিরের সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে সে। তার অটোর নাম্বার টি আর০২- এ -২৫০০। প্রচন্ড আওয়াজে  আশপাশের লোকেরা দৌড়ে আসে । সাথে সাথে ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়। অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ওই অটো চালককে উদ্ধার করে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
উল্লেখ্য চিন্ময় পালের দুটি কন্যা সন্তান রয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার ময়নাতদন্তের পর চিন্ময় পালের মৃতদেহ আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। হঠাৎ করে চিন্ময় পালের এই মৃত্যু এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top