News Flash

  • Home
  • দেশ
  • শাহর সভায় আসা বিজেপি কর্মীদের খাওয়ার ব্যবস্থা হাওড়ায়
Image

শাহর সভায় আসা বিজেপি কর্মীদের খাওয়ার ব্যবস্থা হাওড়ায়

কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.): অমিত শাহের সভা ঘিরে কর্মব্যস্ততা মহানগরে। এই মহাসভা ঘিরে দলের কর্মী-নেতারা জড়ো হন। আর তাঁদের জন্য হাওড়া স্টেশনের বাইরে বিজেপির কর্মীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়।

খাবারের জন্য টেবিল এবং প্রচুর পরিমাণে শালপাতা জোগাড় করা হয়। সবজি রান্না হয় আলু, পটল দিয়ে। তার আগে ডেচকিতে করে ধোয়া হয় সেই তরি তরকারি। ডাল রান্না করে ছড়িয়ে দেওয়া হয় কাঁচা লঙ্কাও। নীল রঙের বড় বড় ড্রামে মজুত করা হয় সেসব। সব মিলিয়ে মহাযজ্ঞ। বড় সভার সঙ্গে কর্মীদের পেটপুজোতেও খেয়াল রাখছে গেরুয়া শিবিরের শীর্ষ নের্তৃত্ব।

কলকাতায় আজ ‘দুর্নীতি’ বনাম ‘বঞ্চনা’র লড়াই। কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে আজ ধর্মতলায় অমিত শাহ। অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভা চত্বরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। আজ বিজেপির মেগা ইভেন্টে প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শুরু হবে বেলা ১২টায়। অমিত শাহ সভাস্থলে পৌঁছবেন দুপুর পৌনে ২টো নাগাদ। জেলা থেকে ট্রেন-বাসে কলকাতায় আসছেন বিজেপির কর্মী-সমর্থকরা।

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top