News Flash

  • Home
  • দিনের খবর
  • কেন্দ্রীয় বঞ্ছনা নিয়ে মমতার অভিযোগের ব্যাখ্যা অমিত শাহর
Image

কেন্দ্রীয় বঞ্ছনা নিয়ে মমতার অভিযোগের ব্যাখ্যা অমিত শাহর

কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অহরহ চড়া স্বরে কেন্দ্রীয় বঞ্ছনার অভিযোগ তোলেন। তাঁর সুরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ প্রশ্ন তোলেন, নরেন্দ্র মোদী বাংলার জন্য কী করেছেন? বুধবার ধর্মতলায় বিজেপি-র সভামঞ্চে প্রসঙ্গটির অবতারণা করলেন অমিত শাহ।

অমিতবাবু বলেন, মমতা দিদি জিজ্ঞেস করেন, মোদীজি বাংলার জন্য কী করেছেন? তা হলে কান খুলে শুনে নিন। আপনার জন্য হিসেব এনেছি। মোদীজি লক্ষ কোটি টাকা দেন বাংলায়। কিন্তু সেগুলো মানুষ অব্দি পৌঁছায় না। ইউপিএ সরকার ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাকে ২ লক্ষ কোটি টাকা দিয়েছিল। মোদীজি বাংলাকে ৬ লক্ষ ৭০ হাজার কোটি টাকা দিয়েছে গত ৯ বছরে। মোদীজি বাংলাকে একশ দিনের কাজে ৫৬ হাজার কোটি টাকা দিয়েছে। মনরেগায় তিনগুণ বেশি টাকা দেওয়া হয়েছে। হাইওয়ের জন্য মোট ৭০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি ৮ লক্ষ কোটি টাকা দিয়েছে। এ ছাড়া অন্য প্রকল্পে ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা দিয়েছে। রেল প্রকল্পে দিয়েছে ১৬ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “বাংলার উন্নয়ন প্রধানমন্ত্রীর অগ্রাধিকারে রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়নে বাধা দিচ্ছেন। তাই বলছি, বাংলায় বিজেপির সরকার তৈরির সুযোগ করে দিন। আর চব্বিশ সালে নরেন্দ্র মোদীকে জেতান।”

অমিত শাহ বলেন, ২০২৬ সালে যদি বাংলায় পালাবদল ঘটাতে হয়, তাহলে চব্বিশ সালে এই রাজ্যে নরেন্দ্র মোদীকে জেতাতে হবে। কারণ, নরেন্দ্র মোদীর সরকার যে লক্ষ কোটি টাকা পাঠাচ্ছে, তা বাংলার সরকার লুটে পুটে নিচ্ছে। গোটা দেশে দারিদ্র কমছে আর বাংলায় দারিদ্র বাড়ছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top