News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে চুরি কান্ড কৈলাসহরে
Image

বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে চুরি কান্ড কৈলাসহরে

কৈলাসহর, ২৮ নভেম্বর: কৈলাসহর কীর্তনথলি এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। 

ওই এলাকার বাসিন্দা কমল সিনহা একজন  টিএসআর জোয়ান। তিনি বর্তমানে রাজস্থানে কর্মরত। জানা যায় যে কমল সিনহার স্ত্রী মিনা রানি সিনহা উনার ছেলেকে নিয়ে একাই সেই বাড়িটিতে থাকেন। গতকাল মিনারানী সিনহা উনার ছেলেকে নিয়ে উনার বাপের বাড়িতে চলে গেছিলেন। সেই একাকিত্বের সুযোগ নিয়ে চোরের দল গতকাল গভীর রাতে উনার ঘরের তালা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা সহ সোনা ইত্যাদি নিয়ে পালিয়ে যায়। 

আজ বিকেল বেলা স্থানীয়দের উনার ঘরের তালাখোলা দেখে উনাদের সন্দেহ জাগে। তারপর উনারা দেখতে পান যে, উনার ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখা রয়েছে। তারপর এলাকাবাসীরা মিনা রানি সিনহাকে খবর পাঠান। খবর পেয়ে মিনারানী সিনহা উনার ঘরে এসে দেখতে পান যে নগদ ১৫ হাজার টাকা সহ সোনাদানা সর্বস্ব নিয়ে চলে গেছে চোরের দল।  তারপর তিনি এলাকাবাসীদের সহযোগিতায় সোমবার সন্ধ্যাবেলা কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের অভিযোগমূলে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Releated Posts

ফের দুঃসাহসিক চুরি, টিএসআর জওয়ানের বাড়ি থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট

উদয়পুর, ১ আগস্ট: গোমতী জেলায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদয়পুর মহকুমার চন্দ্রপুর ভিলেজ বাজার সংলগ্ন এলাকায় ত্রিপুরা…

ByByNews Desk Aug 1, 2026

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top