News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতি সুরক্ষা মঞ্চের  দাবীর প্রতিবাদে সরব কংগ্রেস বিধায়ক
Image

জনজাতি সুরক্ষা মঞ্চের  দাবীর প্রতিবাদে সরব কংগ্রেস বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর: 

জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকা ২৫ ডিসেম্বর এর মিছিল ঘিরে রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে রাজ্যে।  এবারে এই বিষয়ে প্রতিবাদে জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। 

উল্লেখ্য, জনজাতি সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন একটি বিশেষ দাবিতে আগামী ২৫ ডিসেম্বর আগরতলায় মিছিল ও সভার ডাকে দিয়েছে। তাদের দাবি হলো যে সমস্ত জনজাতিরা ধর্মান্তরিত হয়েছে তাদের সরকারি বিশেষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হোক।

 রাজ্য রাজনীতিতে বর্তমানে তোলপাড় এই দাবি ঘিরে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এর প্রতিবাদ জানাচ্ছে। 

বিরোধী দলনেতা, গণমুক্তি পরিষদ ইতিমধ্যেই এই বিষয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে।  এবার এর প্রতিবাদ জানালেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে তিনি বলেছেন, বিভাজনের রাজনীতির জন্য এধরনের দাবি তোলা হয়েছে। এই দাবি সম্পূর্ণ অসাংবিধানিক এবং উস্কানিমূলক বলে দাবি করেছেন বিধায়ক। 

আগামী ২৫ ডিসেম্বর এই দাবিতে মিছিল ও সভার অনুমোদন যেন সরকার না দেয় সেই দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি এই ইস্যুতে সরকার ও শাসকদলের কি ভাবছেন সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এদিনের সাংবাদিক সম্মেলনে। এই বিষয়ে সরকার যেন তাদের অবস্থান স্পষ্ট করে সেই দাবি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক

 সুদীপ রায় বর্মন। 

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top